বসিরহাটে রাস্তা কেটে অবরোধ
বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বেহাল রাস্তা ও নিকাশি ব্যবস্থার জন্য রাস্তা কেটে অবরোধের সামিল বসিরহাট পৌরসভার ১৩ ও ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। তাদের একটাই দাবি দীর্ঘদিন ধরে রাস্তা খারাপ। জনপ্রতিনিধিদের কোনও হেলদোল নেই। এর আগেও অল্প বৃষ্টিতেই উঠোনে ও ঘরে জল ডুবে গিয়েছে।
সেই বাইরে বেরোতে পারছে না পৌরবাসীরা। একাধিক বার কাউন্সিলের কে জানানো সত্ত্বেও কাউন্সিলররা একে অপরের দোষ চাপিয়ে ধামাচাপা দিয়ে গিয়েছে। প্রতিশ্রুতি দিলেও মেলেনি সুরাহা। ফলে বিপাকে পৌরবাসীরা। এদিকে উঠোনে জমা জল জমায় বিষাক্ত পোকামাকড়ের উপদ্রব রয়েছে।
তাই এদিন রাস্তা কেটে বাসের ব্যারিকেড দিয়ে পানি বাসিন্দারা বিক্ষোভ দেখান । তাদের দাবি ,অল্প বৃষ্টি হলেই রাস্তার উপর এক হাঁটু জল নেই ড্রেন সংস্কার কাউন্সিলের প্রতি অতিষ্ট হয়ে রাস্তা কাটতে বাধ্য হল প্রবাসীরা।

Post a Comment